• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

শিক্ষা দিবসে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2017   Sunday

মহান শিক্ষা দিবস উপলক্ষে রোববার খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।


পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পূর্বনির্ধারিত ‘ছাত্র সমাবেশ’ খাগড়াছড়ি সদর স্বনির্ভর বাজারে করার কথা থাকলেও প্রশাসনের রোববার খাগড়াছড়ি শহরে পৌর এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় পিসিপি’র নেতা-কমীর্রা ‘ছাত্র সমাবেশ’ পৌর এলাকার বাইরে গিরিফুল এলাকায় সমাবেশ করে। সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় হাজারো অধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।


সমাবেশ শুরুতে শিক্ষার আন্দোলনে শহীদ বাবুল,গোলাম মোস্তোফা ও ওয়াজিউল্লাহসহ যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ববরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ১মিনিত নিরাবতা পালন করা হয়। সমাবেশে শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গিরীফুল মাঠ থেকে শুরু হয়ে পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।


সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় কমিটিটর সাবেক সভাপতি ও ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, পিসিপি’ জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা প্রমূখ।


সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরে ১৪৪ ধারা জারি করার ঘটনাকে তীব্র প্রতিবাদ বলেন, পিসিপি’র শান্তিপূর্ণ সমাবেশ ভন্ডুল করে দেওয়ার জন্য প্রশাসনের ষড়যন্ত্র হিসেবে ১৪৪ ধারা।


সমাবেশ থেকে বক্তারা, পার্বত্য জেলা পরিষদে ঘুষ বানিজ্যর মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগে কার্যক্রম বাতিল ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং ঝুঁকিপূর্ণ স্কুল নির্মাণ, লংগুদুসহ পাহাড় ধসে ক্ষতিপ্রস্ত শিক্ষার্থীদের ফি মওকুফ করতে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ