• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই-ঊষাতন তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017   Tuesday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেছেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চার মাঝে যুবদের ব্যস্ত রাখলে সন্ত্রাসী ও মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা সম্ভব। যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে।

 

 তিনি যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখারও পরামর্শ দেন।

 

মঙ্গলবার রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকার মাঠে রাঙ্গাপানি স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদারর এমপি এ কথা বলেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা, রাঙামাটি পৌর কাউন্সিলর রবি মোহন চাকমা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, কার্ব্বারী ও প্রাক্তন খোলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

উষাতন তালুকদার এমপি আরো বলেন, ক্রীড়াঙ্গনে জড়িত যুবরা মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভুমিকা রাখে। তিনি আলো বলেন, এ জেলা থেকে এ্যাথলেটিক্স এ অনেক খেলোয়াড় দেশ তথা বিদেশের মাটি থেকেও বিজয় অর্জন করে দেশের পতাকার মান রেখেছে। দেশের জন্য তাদের অবদান অনস্বীকার্য। তাই তিনি ক্রিকেট-ফুটবলের পাশাপাশি এ্যাথলেটিক্স খেলা পরিচালনা করার জন্য জেলা ক্রীড়া সংস্থার দৃষ্টি আকর্ষন করেন।

 

পরে অতিথিরা  বিজয়ীদর মাঝে ট্রপি তুলে দেন। এছাড়া খেলায় ১১টি গোল করে শ্রেষ্ঠ গোলাদাতা হিসেবে রাঙ্গাপানি জুনিয়র ক্লাবের খেলোয়াড় বিজয় শান্তি চাকমা, শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে রাঙ্গাপানি একতা একাদশ ক্লাবের খেলোয়াড় প্রদীপ বড়ুয়া এবং শ্রেষ্ঠ রেফারি হিসেবে ঝুংগুরু চাকমাকে সম্মাননা ট্রফি  দেয়া জয়। এসময় উষাতন তালুকদার এমপি খেলা পরিচালনা কমিটিকে শুভেচ্ছা স্বরুপ ৭ হাজার, চ্যাম্পিয়ন দলকে ৫হাজার এবং রানার্সআপ দলকে ৪হাজার টাকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গাপানি একতা একাদশ বনাম এমআরএস মাঝেরবস্তী একাদশ ক্লাব অংশগ্রহণ করে। খেলায় এমআরএস মাঝেরবস্তী একাদশ ক্লাববে ০৪ (চার) গোলো পরাস্ত করে রাঙ্গাপানি একতা একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এমআরএস মাঝেরবস্তী একাদশ ক্লাব খেলার প্রথময়ার্ধে রাঙ্গাপানি একতা একাদশ ক্লাবকে ০১ (এক) গোল দিলেও পুরো খেলায় আর গোল করার সুযোগ তারা পাইনি। ফলে রানার্সআপ এর ট্রফি নিয়েই এমআরএস মাঝেরবস্তী একাদশ ক্লাবকে মাঠ ছাড়তে হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ