• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২ অক্টোবর থেকে কাপ্তাইয়ে শুরু হচ্ছে উপজেলা আন্ত: ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2017   Thursday

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার ব্যবস্হাপনায় আগামী ২ অক্টোবর থেকে কাপ্তাইয়ে  শুরু হচ্ছে কাপ্তাই উপজেলা আন্ত: ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। 

 

কর্ণফুলি স্টেডিয়ামে টুর্নামেন্টর উদ্বোধক এবং প্রধান অতিথি থাকবেন কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহীদুল ইসলাম পিএসসি। ৬ অক্টোবর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।  ২ অক্টোবর উদ্বোধনী খেলায় অংশ নেবে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ বনাম ২ নং রাইখালি ইউনিয়ন পরিষদ।

 

 কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি তারিকুল আলম জানান টুর্নামেন্টে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের দল অংশ নেবে।

 

টুর্নামেন্ট ব্যবস্হাপনা কমিটির আহ্বায়ক উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল জানান, টুর্নামেন্ট সফল করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। অংশগ্রহনকারী দলগুলো তাদের নিজস্ব মাঠে প্র্যাকটিস শুরু করেছে। তিনি সকল ক্রীড়ামোদী দর্শকদের স্টেডিয়ামে উপস্হিত থেকে এ খেলা উপভোগ করার আমন্ত্রন জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ