• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উপজেলা আন্তঃ ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ টুর্নামেন্ট
কাপ্তাই ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2017   Friday

শুক্রবার কাপ্তাই উপজেলা আন্তঃ ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে। কাপ্তাই ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারের মাধ্যমে চিৎমরম ইউনিয়ন পরিষদের সাথে ৪-১ গোলে বিজয়ী হয়।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত কর্ণফুলী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আ’লীগ সভাপতি দীপংকর তালুকদার।


উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কাপ্তাই ইউএনও তারিকুল আলমের সভাপতিত্বে গোল্ডকাপ টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও কেপিএম’র এমডি ড. এম এম এ কাদের । এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল, ডাঃ ডেভিড খান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, আব্দুল লতিফ, চিরনজীত তনচংগ্যা, খ্যাইসা অং মারমা ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নুর, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাকসুদুর রহমান বাবুল প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী দল কাপ্তাই ইউপি’কে চ্যাম্পিয়ন গোল্ডকাপ ট্রফি প্রদান করেন।

 

ফাইনাল খেলার শুরুতে কাপ্তাই ইউনিয়ন পরিষদ ও চিৎমরম ইউনিয়ন পরিষদের মধ্যকার গোলশুন্য অবস্থায় নির্ধারিত সময় অতিক্রান্ত হয়। পরে ট্রাইবেকারের মাধ্যমে কাপ্তাই ইউনিয়ন পরিষদ ৪-১ গোলে বিজয়ী হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ