• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গ্লোডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টে দশ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল অংশ নিয়েছে।


রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনসুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, বিশিষ্ট সমাজ সেবক দানবীর চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ টুর্নামেন্টে দশ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল অংশ নিয়েছে। আগামী ১৭ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


উদ্বোধনী খেলায় বালিকা দলের কাপ্তাই উপজেলার চংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। এছাড়া একই মাঠে বালক দলের খেলায় বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কাপ্তাই মুরালীপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করে। তিনি নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহবান জানারের পাশাপাশি এই গোল্ডকাপ টুর্ণামেন্ট থেকে একদিন বড় খেলোয়াড় গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিষদ চেয়ারম্যান আরো বলেন, বিশ্বের বড় বড় খেলোয়াড়, পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার, সুয়ারেজ, রোনাল্ডোসহ বিভিন্ন খেলোয়াড়দের কারণে আজ তাদের দেশ গর্বিত। এই দেশের দলগুলো ভালো খেলে বলেই বিশ্বের কাছে পরিচিত।


তিনি বলেন, মেসি, নেইমার একটি মৌসুমে যে টাকা উপার্জন করে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এই টাকা আয় করতে পারে না। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ