• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ভুয়া স্থায়ী বাসিন্দার অভিযোগ এনে সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের দাবী আওয়ামীলীগের

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017   Tuesday

ভুয়া স্থায়ী বাসিন্দার অভিযোগ এনে সহকারী শিক্ষক নিয়োগ প্রাপ্ত সুপ্তা কর্মকারে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জুরাছড়ি আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার জুরাছড়ি বিশ্রামাগারে অনুষ্ঠিত আওয়ামী লীগের দলীয় সভার মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বাতিল ও তথ্য জালিয়াতির অভিযোগে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা নিশ্চিত করেছেন।

 

সভায় সূত্রে  জানা যায়, সম্প্রতিক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক শিক্ষক নিয়োগে স্থানীয় বাসিন্দারের বিধান রয়েছে। কিন্ত কর্তৃপক্ষকে চোখে ধুলো দিয়ে তথ্য জালিয়াতি করে জুরাছড়ি বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হয়। তার জম্ম সূত্রে উপজেলায় কোন স্থায়ী বাসিন্দারের প্রদত্ত তথ্য মিল নেই। তার প্রকৃত স্থায়ী বাসিন্দা রাঙামাটি পৌরসভা  রির্জাভ বাজার।

 

১৩৩নং জুরাছড়ি মৌজার হেডম্যান সন্তোষ দেওয়ান বলেন, সহকারী শিক্ষক নিয়োগ প্রাপ্ত নলনী কুমার কর্মকারের কন্যা সুপ্তা কর্মকারে উল্লেখিত জুরাছড়ি মূখ নামে কোন গ্রাম নেই। তাছাড়া তার পিতার নামে স্থায়ী-অস্থায়ী কোন বন্দোবস্তি খতিয়ান হেডম্যান কার্যালয়ে রেকর্ড নেই।

 

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা জানান, সুপ্তা কর্মকারকে বর্তমান পরিষদ থেকে কোন স্থায়ী বাসিন্দার সনদ প্রদান করা হয়নি। বর্তমানে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট পরিষদের স্থায়ী বসবাস ও কর এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যর প্রত্যায়নে স্থায়ী বাসিন্দার প্রদান করা হয়। সুপ্তা কর্মকার কিংবা তার পিতা নলনী কর্মকার অত্র ইউনিয়নে ভোটা খুজে পাওয়া যায়নি।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন স্থানীয় বাসিন্দারদের বঞ্জিত করে তথ্য জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেওয়া সর্ম্পূন অবৈধ। তাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তীব্র প্রতিবাদ জানান। আমরা এই নিয়োগ বাতিল করা না হলে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। ইতি মধ্যে মৌখিক ভাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে অবগত করা হয়েছে এবং দলীয় রেজুলেশন আকারে জানানোর প্রস্তুতি চলছে।

 

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধরকে কর্মস্থলে না পাওয়াই মুঠো ফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী স্বপন চাকমা জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা মুঠো ফোনে সহকারী শিক্ষক নিয়োগ প্রাপ্ত সুপ্তা কর্মকারে যোগদানপত্র গ্রহন না করার জানিয়েছেন। তবে নতুন পাওয়া চার জন সহকারী শিক্ষক যোগদান করলেও এখনো পর্যন্ত  সুপ্তা কর্মকার কর্মস্থলে যোগদান করেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ