• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2017   Wednesday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগে হাইকোর্টের স্থিতিবস্থা আদেশ অমান্য ও তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

খাগড়াছড়ি পৌরসভার হলরুমে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।

 

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ও পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরি মোহন চাকমা, মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টে রীট করা হলে আদালত নিয়োগ প্রক্রিয়া তিন মাস বন্ধ রাখতে স্থিতিবস্থা জারি করেন। পাশাপাশি একই অভিযোগের তদন্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। স্থিতিবস্থা ও তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রের আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে নিয়োগ প্রক্রিয়ার যথাযথ অনুসরণ না করে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে জেলা পরিষদ যে ধৃষ্টতা প্রদর্শন করেছেন তার শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।

 

কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে নির্দিষ্ট প্রার্থীদের পাশ করিয়ে অযোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। টাকার বিনিময়ে এক পরিবার থেকে ৩-৪ জনকে চাকুরী দেয়া হয়েছে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ