• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় গৃহবধূকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2017   Saturday

লামায় পারুল বেগম(২৬) নামের এক গৃহবধূকে মারধরের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার সময় লামা সদর ইউনিয়নের চিউনি মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

 

লামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারুল বেগম  জানান, বিয়ের ৫ থেকে ৬ মাস পর থেকে তার শ্বশুর বাড়ীর লোকজন তাকে সহ্য করতে পারছিল না। বিভিন্ন সময় তার সাথে ঝগড়া বাধিয়ে রাখতো।  সাংসারিক কলহের জের ধরে তাকে শনিবার সকাল ৯টায় সময় তার  আপন শাশুড়ী ছায়েরা খাতুন(৬৫) ও সৎ শাশুড়ী মাবিয়া(৫০) এবং ননদ নুর নাহার(৩৫) ও নদের স্বামী মোঃ মুক্তার৪৫) মিলে মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে ঘরের ভেতর চালের বিমের সাথে ঝুলিয়ে রাখে। এ অবস্থার কিছুক্ষন পর তার স্বামী এসে  তাকে উদ্ধার করে।

 

পারুল বেগমের স্বামী মোঃ ফারুক জানান, সকাল ৯টার পূর্বে  তার সৎ মা`র সাথে তার স্ত্রীর সাথে কথা কটাকাটি হয়। কথা কটাকটি বন্ধ করতে বলে তিনি ঘর থেকে একটু দূরে একটি দোকানে নাস্তা খেতে যান। নাস্তা খেয়ে ঘরে এসে দেখতে পান ঘরের দরজা সিকল দিয়ে বাঁধা। তখন তিনি পারুলকে ডাকতে  থাকেন। কেউ কথা বলছে না দেখে দরজার সিকল খুলে ঘরে ঢুকেন। ঘরে ঢুকার অবস্থায় দেখেন পারুল চালে বিমে ঝুলে রয়েছে। তখন সঙ্গে সঙ্গে পারুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরো জানান,তার বউকে পরিবারের কেউ সহ্য করতে পারছিল না বিধায় পরিবার থেকে আলাদা হয়ে বাড়ীর পাশে ঘর তৈরী করেন এবং এক কানি জমিতে চাষ করে সংসার চালান।তবে এ ব্যাপারে অভিযোক্তদের সাথে যোগাযোগ করা চেষ্টা করেও সম্ভব হয়নি।

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি শুনেছি। পারুল বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে  আসেননি। আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ