• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2017   Tuesday

খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল  ৫টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এঘটনা ঘটে। নিহত নারীর নাম জেসমিন চাকমা(৩২)। সে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া নুনছড়ি কেতুচন্দ্র পাড়ার স্মৃতি বিকাশ চাকমার স্ত্রী। ঘাতক ট্রাক চালক মো: ফারুককে আটক করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল জানান, ওই নারী শাপলা চত্বরে বিকেল  ৫টার দিকে সড়ক পারাপারের সময় বাজারগামী একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ট্রাক চালক পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

 

নিহতের স্বামী স্মৃতি বিকাশ চাকমা জানান, জেসমিন চাকমা ঢাকা ইপিজেডে কাজ করত। সেই মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিল।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। বিছমিল্লাহ ট্রান্সপোর্টের ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

--হিলবিডি২৪সম্পাদনাসিআর.

ads
ads
আর্কাইভ