• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকাঘরে ঢুকে ২ জন নিহতঃ আহত ৭

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2017   Sunday

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাংলাদেশ টেলিভিশন উপ-কেন্দ্র রাঙামাটির এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকাঘরে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মাল বোঝাই ট্রাক(চট্টমেট্রো-ট-১১৩০০) চট্টগ্রাম থেকে রাঙামাটির অভিমুখে যাওয়ার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাংলাদেশ টেলিভিশন উপ-কেন্দ্র রাঙামাটির এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা পাহাড়িকা পরিবহন নামের একটি বাসকে সাইট দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি দোকানের ভেতর ডুকে পড়লে ঘটনাস্থলে ২ জন নিহত এবং আহত হন ৭জন।

 

পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন হাশেম মিস্ত্রি (৪০) ও নূর হোসেন(৬০)। আহত ৭ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন মহিদুল ইসলাম(২৯), নুর মোহাম্মদ(৩০) ও সিরাজুল ইসলাম(২৭)। রাঙামাটি চিকিৎসাধীন রয়েছেন সুমন(৪৫), সনিম(২৯), শরিফ(২৬) ও সালমা বেগম(২৬)।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি মালবাহী ট্রাক দোকাঘরের ভেতর ঢুকে পড়লে ২ জন নিহত ও ৫ থেকে ৭জন আহত হয়েছেন। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ