• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুঃ আহত ৩

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2017   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভূতি রঞ্জন পাড়া এলাকায় গেল শুক্রবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহতের নাম জ্যোতি রঞ্জন চাকমার স্ত্রী কালা মিলে চাকমা ও তার ছেলে সত্য জীবন চাকমা। আহত হয়েছেন জ্যোতি রঞ্জন চাকমা, মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকমা। তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


জানা যায়, দীঘিনালা উপজেলার বিভূতি রঞ্জন পাড়া এলাকায় বাসিন্দা জ্যোতি রঞ্জন চাকমার বাড়ী পাশে বিদ্যুতের খুঁটি থেকে হাই ভোল্টেজের একটি তার ছিড়ে উঠানে পড়ে। শুক্রবার রাতে ঘর থেকে উঠানে বের হলে কালা মিলে চাকমা সাথে সাথে বিদ্যূৎ স্পষ্ট হন। এসময় ছেলে সত্য জীবন চাকমা মাকে বাচাতে গিয়ে সেও বিদ্যুৎ স্পষ্ট হয়। খবর পেয়ে বাড়ীতে বাড়ীতে থাকা কালা মিলে চাকমার স্বামী জ্যোতি রঞ্জন চাকমা, দুই মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকমা তাদের উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎ স্পষ্ট হয়ে আহত হন। পরে খবর পেয়ে এলাকার লোকজন তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালা মিলে চাকমা ও তার ছেলে সত্য জীবন চাকমাকে মৃত ঘোষনা করেন। আহত জ্যোতি রঞ্জন চাকমা, দুই মেয়ে এন্টি চাকমা ও মিন্টি চাকম কে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুজন মারা গেছে। লাশ ময়না তদন্ত ছাড়াই নিহতের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করতে আসেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ