• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে সিসিডিআরের প্রধান জাহিদ পুলিশি জালে আটকা

জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2017   Tuesday

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাঙামাটির এনজিও সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড রিসার্স (সিসিডিআর)’র মালিক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। গেল রোববার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকায় নিজ ফ্ল্যাট থেকে তাকে আটক করে কাউখালী থানা পুলিশ। 

 

কাউখালীতে গ্রাহকের সঞ্চিত টাকা আত্মসাৎ মামলায় তাকে আটক করা হয়। সোমবার সকালে আটককৃত জাহেদকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাঙামাটি ও বান্দারবানে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে তার নামে।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ভক্ত চন্দ্র দত্ত ও এএসআই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে ৮ অক্টোবর দুপুরে পুলিশের একটি দল পাচলাইশ থানার সহায়তায় নগরীর কাপাসগোলা অভিযান চালিয়ে নিজ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারনার একাধিক মামলা রয়েছে। সংস্থাটির গ্রাহকদের পক্ষে চলতি বছরের ৬ জুন কাউখালী ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিনের করা মামলায় তাকে আটক করা হয়।

 

এদিকে একাধিক সূত্রে জানা যায়, সঞ্চিত টাকা ফেরৎ পাওয়া নিয়ে সন্দেহ হলে ৬ জুন গ্রাহকরা সংস্থাটির পরিচালক জাহেদুল ইসলামকে রাঙ্গুনীয়া গোচরা চৌমহনী থেকে আটক করে দুই সহযোগীসহ। পরে কাউখালী থানায় আনার পথে রাঙ্গুনীয়ার সন্ত্রাসীদের একটি গ্রুপের মাধ্যমে জাহেদ নিজেকে উদ্ধার করে। অবশ্য তারা পরে তাকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে চট্টগ্রামের নিজ ফ্ল্যাটে পৌছে দেয় বলে জানাগেছে। জাহেদ পালিয়ে গেলেও সংস্থাটির অন্য দু’জন প্রোগ্রাম কোঅডিনিটর মোঃ জালাল উদ্দিন, কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার লিটন চাকমাকে পুলিশে তুলে দেয় গ্রাহকরা।

 

গ্রাহকের টাকার কি হবে? এ সংস্থার মোট ২৭টি শাখার মধ্যে শুধু কাউখালী ও বান্দারবান থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। অবশিষ্ট শাখা গুলোতেও একই অবস্থা বলে ধারনা করছে পুলিশ। ২৭টি শাখায় গ্রাহকের আত্মসাৎকৃত টাকা ১০০শ কোটি ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে আলোচিত জাহিদুল ইসলাম আটকের খবরে থানায় ছুটে আসেন শতাধিক গ্রাহক। কিন্তু বিষয়টি আইনি পক্রিয়ায় চলে যাওয়ায় এই মুহুর্তে গ্রাহকের টাকা ফেরৎ পাওয়ায় বিষয়টি ঝুলে গেছে বলে মনে করছেন অধিকাংশ গ্রাহক। ফলে অনেকে হতাশ হয়ে থানা থেকে ফিরে যেতে দেখা গেছে।


কাউখালী থানার ওসি কবির হোসেন জানান, আইনি পক্রিয়ার মাধ্যমে যাতে বিষয়টি নিষ্পত্তি হয় তার জন্য মামলার নথিপত্র পর্যালোচনা করে দ্রুত তার বিরুদ্ধে চার্জসিট প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ