• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে গণতান্ত্রিক যুব ফোরাম

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2017   Sunday
no

no

গণতান্ত্রিক যুব ফোরামের নেতাসহ ৪ জনকে অপহরণ ও আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়ার প্রতিবাদে রোববার পানছড়ি উপজেলায়  সোমবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।  

 

রোববার গণতান্ত্রিকযুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

 

বিবৃতিতে  দাবী করা হয়, গেল ২৩ অক্টোবর শান্তিপুর অরণ্যকুটীরে কঠিন চীবর দান অনুষ্ঠানে গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবাও স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্বে পালন করার জন্য প্রস্তুতি নিতে যুব ফোরাম পানছড়ি শাখার সহ-সাধারণ সম্পাদক বুদ্ধিরাম ত্রিপুরা মোটরসাইকেল যোগে সদরের মিজ্জেটিলা থেকে শান্তিপুর অরণ্য কুটির যাচ্ছিলেন। এসময় কলেজ গেইট এলাকায় পৌছলে জেএসএস (এমএন লামরা) দলের একাংশের কতিপয় বিপদগামী নেতাকর্মী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমা ও পানছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদকসহ ৫জনকে অপহরণ ও অমানুষিক শারীরিক নির্যাতনের পর  আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়।

 

বিবৃতিতে আরো দাবী করা হয়, একই কায়দায় উপজেলার পাগুজ্জেছড়ি এলাকা থেকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রূপায়ন চাকমাসহ তিন জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অমানুষিক নির্যাতনের পর সন্ধ্যায় আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়। এরপর প্রশাসন অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ভিক্টমদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে। বিবৃতিতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অভিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ