• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ১৫০ বনজ চারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2017   Tuesday

বান্দরবানের লামা মধুঝিরি সমাজ সেবা গ্রাম উন্নয়ন সমিতির ক্রয়কৃত জমির ওপর সৃজিত ১৫০টি বনজ চারাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় লামা থানায় সমিতির পক্ষে মোঃ কাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আব্দুর রশিদসহ দুজনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার সকালে লামা পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ড হরিণঝিরি গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযোগে জানা যায়, লামা উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজায় মধুঝিরি সমাজ সেবা গ্রাম উন্নয়ন সমিতির নামে ৪০২নং হোল্ডিং মুলে ১ একর প্রথম শ্রেনীর জমি রয়েছে। ২০০২ সাৃল সমিতির অর্থায়নে ব্যয় করে এই জমির চার পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগ দখলে রয়েছে। সম্প্রতি ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার আবদুর রশিদ গংদের। তারা এ জমি তাদের দাবী করে দখলে নিতে বিভিন্নভাবে অপচেষ্টা চালায়।

 

এতে পেরে না উঠে এক পর্যায়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে সংঘবদ্ধ হয়ে জমির চার পাশে সৃজিত ১০০টি একাশিয়া গাছ কেটে দেয় এবং ইতিপূর্বেও ৫০টি বাঁশ কেটে নিয়ে যায় বিবাদীরা। এতে সমিতির প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এ সময় জমির বর্গাচাষী মো. জহির বাঁধা প্রদান করলে আবদুর রশিদ তাকে এবং সমিতির সদস্যদেরকে অশ্লীল ভাষায় গালিমন্দসহ প্রাণ নাশের হুমকি দেন।  এ ঘটনার প্রতিকার চেয়ে হরিণঝিরি গ্রামের বাসিন্দা মৃত আলী আজমের ছেলে আবদুর রশিদ (৪০) ও সারু মিয়ার ছেলে আলী আকবর প্রকাশ বেছুর (২০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমিতির সভাপতি মো. কাজী জহিরুল ইসলাম।

 

মধুঝিরি সমাজ সেবা গ্রাম উন্নয়ন সমিতির সৃজিত গাছ কাটার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার ওয়ার্ড কাউন্সিল হাবিল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আবদুর রশিদ গাছ কেটে জদি বেদখলে নিতে পায়তারা করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সমিতি কর্তৃপক্ষকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুর রশিদ ওই জমি তাদের বলে দাবী করেছেন।

 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গাছ কাটার ঘটনায় মঙ্গলবার দুপুরে সমিতির পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ