• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাটিরাঙ্গায় ইয়াবাসহ কাউন্সিলর সোহেল রানা আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2017   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইয়াবাসহ মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা (৩৫)সহ দুই সহযোগীসহ আটক করেছে সেনাবাহিনী। আটককালে তার ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ৭২পিস ইয়াবা ও এক পুরিয়া গাজা উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিকেলে দুই সহযোগীসহ কাউন্সিলর সোহেল রানা-কে ৭২ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার ব্যক্তিগত প্রাইভেট কার ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।

 

আটককৃত কাউন্সিলর সোহেল রানা সম্প্রতি শিক্ষককে মারধরসহ একাদিক অনিয়মের অভিযোগে আলোচনায় উঠে আসে। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তার সাথে আটককৃত দুই সহযোগী হচ্ছে- একই এলাকার জসিম উদ্দিন (২৭) ও চাঁদপুরের কচুয়া উপজেলার আবুল খায়ের এর ছেলে মো: মোহন মীর (২৮)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে মাদক পাচার হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ১নং আরপি গেইটে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তল্লাশীকালে সোমবার বিকেলে তার ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ