• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ
পৌর মেয়র রফিকসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2017   Wednesday

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে মামলায় পৌর মেয়র রফিক ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক দিদারুল আলমসহ ৬৭ জনের নাম উল্লেখ রয়েছে। মঙ্গলবার রাতে মামলা দায়ের  করেছেন, খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক মো: জাভেদ হোসেন।

 

সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান জানান, প্রাণনাশের উদ্দেশ্যে হামলা, দেশীয় অস্ত্রের ব্যবহার, আইন-শৃঙ্খলার কাজে বিঘ্ন সৃষ্টিসহ সংশ্লিষ্ট ধারায় মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য উপ-পরিদর্শক রাশেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

মামলার এজাহারে এছাড়াও মো: নবী, কসাই দিদার, সবুজ, সুলতান, নাজিম, ফারুক, হৃদয় মগ, ক্যাউ মারমা, উজ্জল মারমা,  ট্রাক সমিতির মো; ইউনুস, মইষা কাশেম, স্বপন দে, তোফাজ্জল, বাবুল, পানছড়ির তাহেরসহ শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা হয়েছে।

 

দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের সভাপতি বেলাল হোসেনের উপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খাগড়াছড়ি আদালত সড়কের উন্নয়ন বোর্ডের মোড়ে পৌঁছালে মেয়র রফিকুল আলম ও তার ছোট ভাই দিদারুল আলমের নেতৃত্বে দুই শতাধিক লোক অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা করেন। এই সময় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়। দুই কর্মীর অবস্থা আশংকাজনক অবস্থায় বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ