• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ নেতা আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2017   Wednesday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে বুধবার ভোর রাতে অমর বিকাশ চাকমা নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, চেংগীমুখ এলাকায় সশস্ত্র এক যুবক অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিক’র নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং তাকে আটক করে।

 

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭’শ ১০ টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

অমর বিকাশ চাকমা রাঙ্গামাটির নানিয়ার চর উপজেলার জগন্নাতলির তপনিয়া চাকমার ছেলে ও লক্ষ্মীছড়ি উপজেলার ইউপিডিএফ এর সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানান লক্ষ্মীছড়ি থানার ওসি কর্মকর্তা মো. আরিফ ইকবাল। তিনি জানান তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে। এবং আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ