• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বুদ্ধ মূর্তি চুরির সময় ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2017   Wednesday

রাঙামাটি শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহার থেকে বুদ্ধ মূর্তি চুরি করার সময় বুধবার একাধিক চুরির মামলার আসামী মোঃ বাচ্চু(২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে শহরের কাঠালতলীস্থ মৈত্রী বিহারে(বৌদ্ধ মন্দির) রাখা  দুটি বুদ্ধ মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল মোঃ বাচ্চু। সেখানে কাজ করা বিল্ডিং নির্মাণ শ্রমিক মোঃ আমান বুদ্ধ মূর্তি চুরি করে নিয়ে যাওয়ার দেখতে পেয়ে পেছন থেকে বাচ্চুকে ধরে পেলেন। পরে  বিহার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাচ্চুকে আটক করে কতোয়ালী থানায় নিয়ে যায়। আটক বাচ্চু একাধিক চুরির মামলায় বেশ কয়েকবার জেলও খেেেটছিল।  এ ব্যাপারে মৈত্রী বিহার কর্তৃপক্ষ মামলা দিতে অস্বীকৃতি  জানিয়েছে। তবে পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেছে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুদ্ধ মূর্তি চুরি করার সময় পুলিশ বাচ্চু নামে একজনকে আটক করেছে। আটক বাচ্চুর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং চুরির অপরাধে জেলেও ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ