• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে দুই ব্যক্তিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2017   Wednesday

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ছাগলখাইয়া সীমানা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে বাইশারী-দোছড়ি ইউনিয়ন সীমানার ছাগলখাইয়া এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। তবে পুলিশ অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে ফয়েজ আহমদের ছেলে মো: হোসন (৪০) ও ফজল করিমের ছেলে নুরুল আজিমকে (২৯) অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ  দুই কৃষককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা এর আগে ওই এলাকার নুরুল আমিন থেকে পাঁচ হাজার টাকা, নুরুল হাকিম থেকে কিছু স্বর্ণ এবং আবদুল মজিদের দোকান থেকে কয়েকটি পানির বোতল নিয়ে যায়। অপহরণকারীরা মুক্তিপণ আদায়ে এখনো কোনো দাবি করেনি।


নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির জানান, অপহরণের পর পর পুলিশ ওই এলাকায় তাঁর নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে কৌশলে পুলিশ এগুচ্ছে। পুলিশের পাশাপাশি অপহৃতদের উদ্ধারে পাহাড়ে ৩১ বিজিবি অভিযান শুরু করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ