• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

মানিকছড়িতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2017   Thursday

মানিকছড়ির তৃণমূলে উপজেলা স্বাস্থ্য ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর আওতায় কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী(এলএলএন) বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোমান মিয়ার সভাপতিত্বে এবং ব্র্যাক ম্যানাজার মিলন ঘোষের সঞ্চালনায় অনুষ্টিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, আওয়ামীলীগ নেতা এম.ই. আজাদ চৌধুরী বাবুল, ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন ও প্রবীণ রাজনীতিবিদ কাজী মো. ননা মিয়া প্রমূখ।

 

স্বাগত বক্তব্যে ব্র্যাক ম্যানাজার মিলন ঘোষ জানান, এ মৌসুমে ব্র্যাক এ উপজেলায় ত্রিশ সহ¯্রাধিক কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ উপজেলার বড়ডলু পাড়া কেন্দ্রের অধীনে ৮০৯ জনের মাঝে মশারী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা।

 

পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা বলেন, এক সময় পাহাড়ের আতংক ছিল ম্যালেরিয়া জ্বর। প্রাণঘাতি ম্যালেরিয়া থেকে জনগণকে বাচাতে স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক এ অঞ্চলের তৃণমূলে চিকিৎসার পাশাপাশি জনসংখ্যা ১.৮হারে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণের ফলে ম্যালেরিয়া আজ নিয়ন্ত্রণে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই ম্যালেরিয়া চিরতরে নির্মূল হবে। এ জন্য সরকারের পাশাপাশি ব্র্যাক প্রশংসার দাবীদার। পরে সভাপতি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, আগামীডিসেম্বর মাসের মধ্য উপজেলায় ত্রিশ সহ¯্রাধিক মশারী বিতরণ সম্পন্ন হবে। যাতে করে  প্রতিটি পরিবারেরলোকজন মশারীর নিচে ঘুমাতে পারে। এতে প্রাণঘাতি ম্যালেরিয়া থেকে সকলে মুক্ত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ