• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঝুলন দত্ত,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2017   Sunday

পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে রোববার কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্হার সহ সভাপতি উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,ক্রীড়া সংস্হার  সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া,যুগ্ম সম্পাদক থোয়াই চা প্রু চৌধুরী রুবেল, হরিনছড়া মৌজার হেডম্যান থোয়াই অং মার্মা,উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন । প্রীতি ফুটবল ম্যাচে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সদস্যরা উপস্হিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব কাজী মাকসুদুর রহমান বাবুল সহকারী হিসাবে ছিলেন কল্যান তংচংগ্যা এবং নুরনবী সফু। খেলা ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মাহাবুব আলম এবং ঝুলন দত্ত।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা ও রাংগুনিয়া ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা ২-১গোলে  রাংগুনিয়া ফুটবল একাডেমীকে  পরাজিত করে। খেলার প্রর্থমাধ্যে ১-১ গোলে সমতা হলেও দ্বিতীয়ার্ধে রাসেল এর গোলে এগিয়ে যায় কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ