• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গুইমারায় প্রীতি ভলিবলে বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ৭ আনসার ব্যাটালিয়ন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2017   Monday

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষ্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত ভলিবল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন।

 

রোববার বিকেলে গুইমারা রিজিয়নের স্পোর্টস গ্রাউন্ডে শান্তি কনসার্টের পূর্বে অনুষ্ঠিত খেলায় সেনা সার্জেন্ট শওকত হোসেনের পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ও স্থানীয় জনতার দল সহ সর্বমোট ৪টি দলের অংশগ্রহনে খেলা শুরু হয়। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনতাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। ২য় অর্ধে ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়, এছাড়াও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সিপাহী নাজমুল হোসেন।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুররষ্কার তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, এনডিসি পিএসসি,জি।

 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামসের উদ্দিন, বিজিবির রামগড় জোন কমান্ডার লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ, ৬ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার এস এম আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও মাঠে সামরিক পদস্থ কর্মকর্তা সহ হাজারও দর্শক উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ