• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে জেলা পরিষদ ফুটবল লিগে’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2017   Monday

পার্বত্য জেলা পরিষদ’র অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার  থেকে খাগড়াছড়িতে জেলা পরিষদ ফুটবল লিগ শুরু হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বেলুন উড়িয়ে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মাঠে ফুরুংনিসাল ক্লাব বনাম নবীন স্মৃতি সংসদ ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহন করে।

 

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আহমদ খান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, সদর জোন’র উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ’র সদস্য জুয়েল চাকমা, পার্বত্য জেলা পরিষদ’র সদস্য খগেশ^র ত্রিপুরা ও জেলা আওয়ামীলীগের নেতা মো. শানে আলম প্রমূখ।

 

এবার মোট ১৫টি দল খেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোকে চার ভাগে ভাগ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এর আগে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুপায়ন চাকমা’র মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ