• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পার্বত্য শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তিতে পানছড়িতে প্রীতি বলিবল ম্যাচ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2017   Sunday

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে ৩বিজিরি উদ্যোগে প্রীতি বলিবল ম্যাচ হয়েছে।
শনিবার বিকেল ৪টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ ম্যাচ হয়। খেলা উদ্বোধন করেন ৩ বিজির লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল হাসান।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও পানছড়ি আর্মি সাব জোন অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র সহকারী পরিচালক মো: আজগর আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল আহসান চৌধুরী (শিবলী), পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান কবির সাজু, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন প্রমুখ।


খেলায় পানছড়ি একাদশ বনাম ৩ বিজিবি একাদশ অংশ গ্রহণ করে। ২-১ সেটে বিজয়ী হয় বিজিবি একাদশ। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তাছাড়া খাগড়াছড়ি জেলা ফুটবল লীগে অংশ নেয়া পানছড়ি ফুটবল দলকেও ৩ বিজিবি’র পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ