• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2017   Friday

রাঙামাটিতে বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।


রাঙামাটি বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্ট কমিটি এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে ফাইনাল খেলায় প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামে ভিক্টোরি ক্রিকেট ক্লাব ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান টার্গেট দেয় ঈগল ফৌজ ক্রিকেট ক্লাবকে। ঈগল ফৌজ ১৫৯ রানকে তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রানার আপ হয়। ফলে খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ভিক্টোরি ক্রিকেট ক্লাব।


সমাপনী খেলা শেষে বৈশাখী ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির সদস্য অজিত শীলের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়াম্যান নিখিল কুমার চাকমা, বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম প্রমূখ।


পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্বে ভয়ানক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ। যুব ও তরুনদের এসব ব্যাধি হতে দুরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া মানুষের মন ও শরীরকে সুস্থ সবল রাখে। এ জন্য লেখাপড়া ও অন্যান্য কাজের পাশাপাশি যুব ও তরুণদের খেলাধুলায় ব্যস্ত থাকতে হবে। ক্রীড়া সমাজের অসংগতি দূর করে।


খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হয় ঈগল ফৌজ ক্লাবের মিজান, সেরা বোলার ভিক্টোরি ক্লাবের লেমন, ম্যান টুর্নামেন্টে সেরা ম্যান অব দি সিরিজ মনোনীত হয় ভিক্টোরি ক্লাবের বাপ্পি। খেলা শেষে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ৫হাজার টাকা, রানার আপ দলকে ৩হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি বিতরণ করে অতিথি ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটি। শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ১২টি ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ