• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রোববার  থেকে সপ্তাহব্যাপী ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই ডিজিএফআই এর অধিনায়ক ওবায়দুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন   উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য মো: ইসমাইল।

 

উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে কাপ্তাই নৌ বাহিনীর এম ই এস এর রবিউল জুটি ২-০ সেটে শিলছড়ি রয়েল ক্লাবের মনসুর জুটিকে, ২য় ম্যাচে কাপ্তাই শহীদ তিবরিজি স্মৃতি সংসদের রাজু জুটি ২-১ সেটে চন্দ্রঘোনা তরুন সংঘের জাহিদুল জুটিকে পরাজিত করে। সবশেষে ব্যাডমিন্টন এককে চন্দ্রঘোনা তরুন সংঘের সোহেল ২-০ সেটে কাপ্তাই শহীদ তিবরিজি স্মৃতি সংঘের মুন্নাকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উর্ত্তীন হন। উদ্বোধনী খেলায় উপজেলা ক্রীড়া সংস্হার নির্বাহী কমিটির সদস্যরা এবং প্রচুর ক্রীড়ামোদী  দর্শক  উপস্হিত ছিলেন।

 

ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক মাহাবুব হাসান বাবু জানান এই টুর্নামেন্টে দ্বৈত জুটিতে ১৮  টি টিম এবং এককে ৮ টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব চুয়েটের ডেপুটি চীফ শারীরীক শিক্ষা কর্মকর্তা নির্মল বড়ুয়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ