• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

খাগড়াছড়িতে শিশুতোষ সহপাঠ্যক্রমিক অর্ন্তভুক্তি বিষয়ে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিভাষিক শিশুতোষ বই সহপাঠ্যক্রমিক হিসেবে অর্ন্তভুক্তি বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শহরের পর্যটন হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সেভ দ্যা চিলড্রেন’র প্রকল্প উপ-পরিচালক আকিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া এবং জাবারাং’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। উন্নয়নকর্মী ডালিম কুমার ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দয়ানন্দ ত্রিপুরা।

 

সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন, মানিকছড়ি সুভাশীষ বড়–য়া, চাকমা ভাষা কমিটির সদস্য আনন্দ মোহন চাকমা, উন্নয়নকর্মী মো মো সে, মানিকছড়িরর সহকারি শিক্ষা অফিসার জবরুত খান, রামগড় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মিলিচিং মারমা,  মানিকছড়ির এসএমসি সভাপতি জুলফিকার আলী, প্রধান শিক্ষক সন্দীপন চাকমা, সংবাদকর্মী প্রদীপ চৌধুরী এবং সমাজকর্মী জগদীশ ত্রিপুরা। 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন “বাংলাদেশ চিলড্রেন বুক ইনিসিয়েটিভ” প্রকল্পভূক্ত লক্ষীছড়ি, মানিকছড়ি, রামগড় ও মহালছড়ি উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরবৃন্দ, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকগণ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, বিদ্যালয় ব্যবস্থা কমিটির প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ভাষা কমিটির সদস্যরা।

 

সভায় সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প ব্যবস্থাপক দেবপ্রিয় চাকমা বলেন, দ্বিভাষিক শিশুতোষ বইয়ের প্রয়োজনীয়তা এবং সংগ্রহের উপায় বিষয়ে আলোচনা করেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সরকার পার্বত্য চুক্তি অনুযায়ী বিগত শিক্ষা বছর থেকে প্রাক-প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় পাঠদানের পদক্ষেপ নিয়েছে। আসন্ন শিক্ষাবর্ষে প্রশিক্ষিত শিক্ষকও নিশ্চিত করা হবে। কিন্তু শিক্ষকরা-বিভাগীয় কর্মকর্তারা যদি আন্তরিক হোন, তাহলে পাহাড়ের শিশুরা মাতৃভাষায় দক্ষ হয়ে উঠবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ