• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে পাচ ইউপি সদস্যসহ ২০ জনকে অপহরণ ঘটনাকে কেন্দ্র করে নানান গুজব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2017   Thursday

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বৃহস্পতিবার পাচ ইউপি সদস্যসহ ২০ জনকে অপহরণ ঘটনার গুজব উঠেছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ অপহরণের ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

 

একাধিক সূত্র মতে, ইউনাইটেড পিপলস ডেমেক্রেটিক ফ্রণ্ট(ইউপিডিএফ) এর পক্ষ থেকে মিটিং এর জন্য গতকাল নানিয়ারচর উপজেলার বুড়িঘাট,ঘিলাছড়ি ইউনিয়নসহ চারটি ইউনিয়ন থেকে পাচ ইউপি সদস্যসহ ২০জনকে ডাকে। তাদেরকে বুড়িঘাট ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকার অদুরে দুর্গম স্থানে মিটিং এর জন্য নিয়ে যাওয়ায় হয়। তবে যে স্থানে মিটিং এর জন্য ডাকা হয় সেখানকার এলাকাটি মোবাইল নেটওয়ার্কের বাইরে ছিল। যে কারণে মিটিং শেষে তাদের স্ব স্ব বাড়ীতে ফেরত আসার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্ষন্ত (রাত ৮টা পর্ষন্ত) তারা স্ব স্ব বাড়ীতে ফিরেছেন কিনা তার খবর নিশ্চিত করেত পারেনি সূত্রটি।


বৃহস্পতিবার সারাদিন এ মর্মে গুজব উঠে ছিল যে ইউপিডিএফের ২০ থেকে ৩০ জনের একদল সশস্ত্র সদস্য পাচ ইউপি সদস্যসহ ২০জনকে অপহরণ করে নিয়ে গেছে। তাদেরকে ইঞ্জিন বোটযোগে প্রথমে ভাঙ্গামুড়া এলাকা হয়ে পরে ত্রিপুরা ছড়া এলাকায় দুর্গম স্থানে নিয়ে যায়। এর পর তারা আর ফিরে আসেননি। এর মধ্যে ১২ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, সাবেক্ষং ইউনিয়নের রতন দিব চাকমা, রিপেন চাকমা, পরানধন চাকমা, শিশির ময় চাকমা, রুমী চাকমা, চম্পা চাকমা, রত্মা চাকমা, এবং নানিয়ারচর ইউনিয়নের প্রিয়লাল চাকমা, পূর্ণ কুমার চাকমা, বাবুল বিকাশ চাকমা, রিটন চাকমা, নানিয়াচরের সাবেক মেম্বার সেন্টু চাকমা। বাকীদের নাম পাওয়া যায়নি।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, অপহরণের ঘটনা তারা শুনেছেন। তবে লোকজন নানিয়ারচর উপজেলার বাসিন্দা হলেও ঘটনাটি ঘটেছে নানিয়ারচরের বাইরে।


পুলিশ সুপার সাঈদ মোঃ তারিকুল হাসান বলেন, ওই এলাকা থেকে অস্ত্রের মুখে ২০ থেকে ২২ জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর শুনতে পাচ্ছি। বিস্তারিত এখনও জানা যাচ্ছে না। খোঁজখবর নেয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ