• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের কমিটি গঠন
সভাপতি সৈকত সাধারন সম্পাদক প্রদীপ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2017   Friday

খাগড়াছড়িতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং উৎকর্ষতা ও দক্ষতা উন্নয়নের লক্ষে শুক্রবার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম’র সভাপতিতেত্ব কেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেইউজে’র সাধারন সম্পাদক কানন আচার্য, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ডিবিসি প্রতিনিধি সৈকত দেওয়ান, দেশ টিভি’র প্রতিনিধি মংসাপ্রু মারমা, একাত্তর টিভি প্রতিনিধি রুপায়ন তালুকদার, চ্যানেল এস প্রতিনিধি রিপন সরকার, বিজয় টিভি’র প্রতিনিধি এম. সাইফুর রহমান, জে টিভি’র প্রতিনিধি লিটন ভট্টাচার্য্য রানা, সিএইচটি লাইভ টিভি’র আল মামুন, এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার এবং মোহনা টিভির মো: আলমগীর।

 

সভায় বিস্তারিত আলোচনা শেষে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিভিশন সাংবাদিকদের স্বতন্ত্র নতুন সংগঠন ‘খাগড়াছড়ি টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন’-এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

এতে জেলার বয়োজেষ্ঠ্য সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যৗকে প্রধান উপদেষ্টা, ডিবিসি প্রতিনিধি সৈকত দেওয়ানকে সভাপতি, মাছরাঙা টিভি’র প্রতিনিধি কানন আচার্যকে সহ-সভাপতি, চ্যানেল টুয়েন্টিফোর’র প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে সাধারন সম্পাদক এবং বিজয় টিভি’র এম. সাইফুর রহমাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

সভায় সভার সভাপতি এস. এ. টিভি ও বিডি নিউজ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আজম জানান, মানুষের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নির্ভও সাংবাদিকতাকে এগিয়ে নিতে খুব শিগগির জেলার সকল টেলিভিশন সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ