• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

কাপ্তাইয়ে ৪৭ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2017   Saturday

কাপ্তাইয়ে ৪৭ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চ্যাম্পিয়ান হয়েছে কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে  শনিবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৭০ রানে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়কে  পরাজিত করে। প্রথমে ব্যাট করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় নির্ধারিত ১০ ওভারে ১৪৩ রান করে জবাবে পাহাড়িকা উচ্চ বিদ্যালয় ১০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৩ রান করে।

 

এদিকে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ হয়েছে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

 

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ