• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একদিকে শরীর ও মন যেমন দুটোই ভালো থাকে অন্যদিকে মাদক থেকেও দূরে থাকা যায়। তিনি বলেন, একজন ভালো খেলোয়াড় দেশের সুনাম বয়ে আনতে পারে। তাই লেখাপড়ার পাশাপাশি বেশী বেশী খেলাধুলারও আয়োজন করতে হবে। যাতে পার্বত্য জেলায় ভালো খেলোয়াড় তৈরি হতে পারে।

 

রোববার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা সদর উপজেলার বিভিন্ন স্কুল ছাত্রদের অংশগ্রহণে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক ত্রিদীপ কান্তি দাশ এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার স্বপন কুমার চাকমা ও মনোঘর আবাসিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সাঁতার প্রশিক্ষক অরুন কান্তি চাকমা বক্তব্য রাখেন। পরে মাসব্যাপী ৩০জন সাঁতার প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে চেয়ারম্যান আরো বলেন, তোমরা এখন কাঁদা মাটির মতো। কুমোররা যেভাবে কাঁদা-মাটি দিয়ে পুতুল, হাড়ি-পাতিল তৈরী করে থাকেন, তেমনি তোমরাও নিজেদের যেভাবে বানাতে চাও তেমনি হবে। নিজেদের মেধা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তোমাদের দেশের সুনাম অর্জনে কাজ করতে হবে। আগামীতে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ