• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2018   Wednesday

রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়াইছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফারুয়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তঞ্চঙ্গ্যা(৩২) আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটেছে। 

 

এদিকে এ ঘটনায় আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ সূত্রে জানায়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়াইছড়ি বৌদ্ধ বিহারে বিশ্বরায় তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে হামলা চালায় এবং বিশ্বরায় তঞ্চঙ্গ্যাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে বুধবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন বিশ্বরায় তঞ্চঙ্গ্যার গায়ে ৫টি ছোয়া গুলি পাওয়া গেছে। তবে তিনি আশংকামুক্ত।


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ নাসির জানান, ফারুয়া ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বরায় তঞ্চঙ্গ্যা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। এ ব্যাপারে এখনো কেউই অভিযোগ করতে আসেনি।


এদিকে বিলাইছড়িতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বুধবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ। এছাড়া ঘটনার প্রতিবাদে বিলাইছড়িতেও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী যুবলীগ।


আহতের ভাই ও ফারুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা দীপন জয় তঞ্চঙ্গ্যা ও যুবলীগ নেতা হৃদয় বিকাশ তঞ্চঙ্গ্যা অভিযোগ করে তারা জানিয়েছেন,এঘটনা সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে স্থানীয় রাজনৈতিক জনসংহতি সমিতি। তারা কেয়াং ঘর নির্মাণ করতে গেলে বার বার সন্ত্রাসীরা বাঁধা দিয়েছে। বুধবার রাতে তারা কেয়াং ঘরের কাজ সেরে চলে আসেন। দীর্ঘ দিন ধরে তার ভাই বিশ্বরায়কে সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছে।


আহত বিশ্বরায় তঞ্চঙ্গা আহতের বাবা দ্বীপ চাঁন তঞ্চঙ্গা বলেন, তার পরিবার আওয়ামী লীগ পরিবার। পাহাড়ের সন্ত্রসী গোষ্ঠী জেএসএস দীর্ঘ দিন ধরে আমার পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। জেএসএস সরাসরি বলছে তারা যেন আওয়ামীলীগ ত্যাগ করে। তার পরিবার আওয়ামীলীগ ত্যাগ না করার কারনে তার ছেলের উপর তারা গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি জেএসএসের সন্ত্রসী কার্যকলাপের বিচার চেয়ে তার পরিবারের নিরাপত্তার জন্য আইন শৃংঙ্খলাবাহিনীসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম শাহীদুল আলম এ ঘটনার জন্য স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএসবকে দায়ী করেছেন। তিনি অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।


জেলা যুবলীগ সভাপতি ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী জানান,আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে উগ্রসম্প্রদায়িকতার মত কাজ করছে পাহাড়ের সন্ত্রাসীরা। এ সন্ত্রাসীরা বার বার আওয়ামী যুবলীগের উপর হামলা চালাচ্ছে।তারা পাহাড়ের শান্ত পরিবেশ কে অশান্তিতে পরিনত করছে।


পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক জানান, এ ঘটনার সাথে কোনভাবেই পার্বত্য জনসংহতি সমিতি সম্পৃক্ত নয় এবং কোন সদস্য জড়িত নয়। এ ব্যাপারে জনসংহতি সমিতি কিছুই জানে না।


উল্লেখ্য,গেল ৫ ডিসেম্বর জেলার বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে বেদম শারিরীক নির্যাতন চালায় দুর্বৃত্তরা। এতে মারাত্মক আহত হন তিনি। একই দিন রাতে জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ