• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি ইউনিয়ন ইপসা সমৃদ্ধি ফুটবলে ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2018   Sunday

রোববার খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন ইপসা সমৃদ্ধি ফুটবল টূর্ণামেন্টে ফাইনালে ১-০ গোলে ৬নং ওয়ার্ড একাদশকে  পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ৫নং ওয়ার্ড একাদশ।

 

উপজেলা পরিষদ মাঠে এই টূর্ণামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন উপজেলা পরষদ চেয়ারম্যার সর্বোত্তম চাকমা। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এই টূর্ণামেন্টের মূল উদ্দ্যেক্তা ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

 

খেলা উপভোগে বিশেষ অতিথি হয়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাব সভাপতি নূতন ধন চাকমা, ইপসার সমৃদ্ধি ফোকাল পার্সন এনামুল হক শান্ত, ইপসার সমৃদ্ধি সমন্বয়কারী বাবু উজ্জ্বল চাকমা, ম্যানেজার ইনচার্জ বাহাদুর আলম খোকন, এসডিও শুভ্র চাকমা,ইপসা ইয়ং ‘সো’ প্রকল্পের ব্যবস্থাপক বিলাশ সৌরভ বড়ুয়া।

 

 টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের মো: রাশেদ ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয় শরীফ মাহামুদ ছোটন। টূর্ণামেন্টের সব’কটি খেলা পরিচালনা করে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহজাহান কবির সাজু। দুই সহযোগী ছিলেণ মানিক ও সেলিম।

 

উল্লেখ্য, পিকেএসএফ’র সহযোগিতায় টূর্ণামেন্টের আয়োজক ছিল পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ ও  ইপসা সমৃদ্ধি কর্মসূচী। পানছড়ি ইউপির ৮টি ওয়ার্ড থেকে ৮টি দল নিয়ে এ খেলা শুরু হয়।  গেল ২০ ফেব্রয়ারী খেলা উদ্বোধন করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ