• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জেলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2018   Friday

বৃহস্পতিবার থেকে রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে শুরু হয়েছে জেলা ক্রীড়া ব্যাডমিন্টন টুর্ণামেন্ট।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা টুর্ণামেন্টের ।


জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, প্রীতম রায়, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মো: মোস্তফা কামাল’সহ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর আহবায়ক মমিনুল ইসলাম , সদস্য সচিব কিংশুক চাকমা বক্তব্য রাখেন।


এবারের টূর্ণামেন্টে মোট ৯ টি গ্রুপে ১৪০ জন ব্যাডমিন্টন খেলোয়ার অংশ নিচ্ছে। প্রিমিয়ার গ্রুপে তিন পার্বত্য জেলার সেরা ব্যাডমিন্টন খেলোয়াররা অংশ নিয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ব্যাডমিন্টন এ এক সময় পার্বত্য জেলা রাঙ্গামাটি খেলোয়ারদের যে গৌরবময় ঐতিহ্য ছিল তা ফিরিয়ে আনার জন্য টুর্ণামেন্টের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ এর আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দকৃত এসব অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ক্রীড়াঙ্গনে নতুন নতুন প্রতিভা বের করে আনতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ