• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে ৩ দিনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।


কর্মসূচীর মধ্যে ১৩ ও ১৪ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য পাদদেশ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে দুদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শিশু-কিশোরদের নিয়ে এ ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায় থেকে কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু পদক-২০১৫ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবে।


১৭ই মার্চ সকাল ৭টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন, বিকেল সাড়ে তিনটায় কলেজ গেইট হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য পর্যন্ত আনন্দ র‌্যালী, বিকেল চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য এলাকায় আলোচনাসভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা।


১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখা কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ