• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বগাছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্থদের যথাযথ পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে পাহাড়ী নেতৃবৃন্দের সংবাদ সন্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2015   Saturday

পার্বত্য চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় গত বছরের ১৬ ডিসেম্বর সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারগুলোর প্রতি স্থানীয় প্রশাসনের নজিরবিহীন অবহেলা, নিরাপত্তাহীনতা, পুনর্বাসন না করা, সর্বোপরি বেদখলকৃত ভূমি পাহাড়িদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়নি।

 

শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভস্থ ঠিকাদার সমিতির কার্যালয়ে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ পরবর্তী এক সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেছেন।

 

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সভাপতি কিরণ মারমা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, রবি শংকর তালুকদার, ধীমান খীসা, ক্ষেত্র মোহন রোয়াজা, দীপায়ন চাকমা প্রমুখ।

 

সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মিলন দেওয়ান সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন, পুনর্বাসিত বাঙালিদের দ্বারা নানিয়ারচর উপজেলার তিনটি গ্রাম বগাছড়ি, সুরিদাস পাড়া ও নবীন তালুকদার পাড়ার ৫০টি ঘর সহ সাতটি দোকান, একটি ক্লাব ঘর ও একটি বৌদ্ধ বিহার ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে এ পর্যন্ত ৫০ কেজি চাল, একটি লুঙ্গী ও একটি গামছা দেয়া হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে একটি করে ঘর নির্মাণ করার কথা বলা হলেও এ পর্যন্ত মাত্র ১০টি টিনের ঘর (বেড়া ও চাল টিন দিয়ে তৈরী) নির্মাণ করে দেওয়া হয়েছে। নির্মিত এসব ঘরে জানালা নেই, ঘর বন্ধ করার দরজা নেই। বাকীরা নিজেদের উদ্যোগে নির্মিত ঝুপরি ঘরে মানবেতর জীবন যাপন করছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ সহ অতি দ্রুত পুনর্বাসন, হামলাকারীদের গ্রেফতার করে বিচার, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা, ভূমি বেদখল বন্ধ করার দাবি জানান।

 

প্রেস ব্রিফিং-এ অভিযোগ করা হয়, খাগড়াছড়ি থেকে ত্রাণ বিতরণ করতে গিয়ে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ নিরাপত্তা বাহিনী দ্বারা অযথা ও অবান্তর নানা প্রশ্নের সন্মুখীন হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ