• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্যাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর-কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2018   Saturday

উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নে বিশেষ বিশেষ নজর রয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর সে সুযোগকে কাজে লাগিয়ে সকল জাতী-ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিসহ আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান।

 

শুক্রবার খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়ির জেবলছড়ি বাজারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেদাক মারমার সভাপতিত্বে এ সময় এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিফ, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া প্রমূখ।


এর আগে তিনি গুইমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও গড়িয়াছড়ি পাড়া আশোকারাম বৌদ্ধ বিহার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন,মহা সংঘ দান অংশ নেন।

 

সিন্ধুকছড়ি বাজার ও  পাশ্ববর্তী  জনবসতিতে নিরাপদ পানি সর্বরাহের উদ্বোধন, সিন্ধুকছড়ি শ্রী শ্রী রাধাকৃষন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন,এলজিএসপি-৩ (২০১৭-১৮) প্রকল্পের আওতায় ডেবলছড়ি বাজারপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে বই,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডাইরী বিতরণসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ তিনি নেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশেইপ্রু চৌধুরী অপু,মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা থানার (ওসি তদন্ত) সফিকুল ইসলাম প্রমুখ।

 

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশে খুন,সন্ত্রাস করে মানুষ হত্যা করে আর আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করে।


তিনি সকল অভিভাবকদের সন্তানদের পড়া-লেখার প্রতি আরো যত্মবান ও সচেতন হওয়ার আহবান জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ