• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2018   Tuesday

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিও) মনছুর আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা ও রাঙ্গামাটি ব্র্যাক এর প্রতিনিধি সমীর কুন্ড।

 

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেলা আগামী ১১মার্চ পর্যন্ত চলবে। মেলায় মিনা প্রদর্শনী, শিশুদের জন্য পাপেট শো, কর্মশালা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি  রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে  গিয়ে শেষ হয়ে।

 

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বেশী দায়িত্ব শিক্ষকদের। প্রত্যেক শিক্ষককে কোমলমতি শিশুদের প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে বর্তমান সরকারের স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিজ সন্তানের ন্যায় শ্রেণীকক্ষে পাঠ দান করাতে হবে। অবহেলা করলে চলবেনা। তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষিত জাতি গঠনে শিক্ষক এবং শিক্ষার্থীদের সব রকমের সুযোগ সুবিধা সরকার প্রদান করছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি’সহ বিভিন্ন সুযোগ সুুবিধা প্রদান করেছে। এর মূল কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ