• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে টুঙ্গীপাড়া ও সুন্দরবন অভিমুখে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2018   Saturday

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গীপাড়া জিয়ারত ও ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণে যাত্রা শুরু হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর টাউন হলে বেলুন উড়িয়ে শনিবার টুঙ্গীপাড়া ও সুন্দরবন ভ্রমনের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সহ-সভাপতি সৈকত দেওয়ান, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সদস্য প্রদীপ চৌধুরীসহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে, ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির খাগড়াপুরস্থ বাসভবনে গিয়ে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে সফর সর্ম্পকে অবগত করেন।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম জানান,সাংবাদিকরা সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজে নিয়োজিত থাকেন। এতে করে পরিবার পরিজনকে সময় দেয়া হয়ে উঠে না। এই ভ্রমণের মধ্য দিয়ে হলেও সাংবাদিকরা পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন। সুস্থু ও নিরাপদে যেন সাংবাদিকরা পরিবার পরিজন নিয়ে ভ্রমণ শেষে ফিরতে পারেন সে লক্ষ্যে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ