• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে সেনাবাহিনী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2018   Monday

সোমবার লামা পৌরসভা এলাকার ছোটনুনারবিল পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে।  আটককৃতরা হলেন, লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের ছোটনুনারবিল পাড়ার বাসিন্দা হ্লাথোয়াই প্রু মার্মার ছেলে বুচিং মার্মা (৪০) ও পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ক্যায়াং পাড়ার রফিকুল ইসলাম রতনের ছেলের মো. ইউছুপ (২৬)।

 

লামা থানার উপপরিদর্শক(এসআই) জয়নাল আবেদিন  জানান, বুচিং মার্মা ও ইউছুপ আলী ছোটনুনার বিল পাড়ায় ইযাবা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে লামা সাব জোনের সিনিয়ার ওয়ারেন্ট অফিসার রহমত আলীর নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয়।   এসময় ছোট নুনারবিল পাড়ার মেফা মার্মার বাড়ির সামনে থেকে বুচিং ও ইউসুফকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ৭৩ পিচ ইয়াবাসহ  ইয়াবা বিক্রির ২৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে আটককৃতদের লামা থানায় সোপর্দ করা হয়েছে।

 

ইয়াবাসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন  জানান, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ