• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাউন্টেন বাইকার নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2018   Friday

রাঙামাটিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাউন্টেন বাইকার চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. ইসতিয়াক আহমেদ সুজন (১৮)।

 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মানিকছড়ির সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের লালখান বাজার এলাকায়। তিনি একজন সৌখিন মাউন্টেন বাইকার বলে জানা গেছে।

 

জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে রাঙামাটি পৌছে মাইন্টেন বাইকার মো. ইসতিয়াক আহমেদ সুজন। সাথে ছিল তার দুই বন্ধু। তিন মাউন্টেন বাইকার শহরের মানিকছড়ি এলাকায় আঁকা-বাঁকা সড়কের উঠছিল। কোর রকম সংকেত ছাড়া বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চোখে পড়েনি তাদের। এসময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকার ইসতিয়াক আহমেদ সুজনের। বাকি দুই বন্ধু প্রাণে বেঁচে গেলেও ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয় সুজন। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষনা করেন। ময়নাতদন্তের জন্য সুজনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালের  মর্গে রাখা হয়েছে।

 

রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের প্রধান মো. পারভেজ আলী জানান, বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে রাঙামাটি আসছিল ইসতিয়াক আহমেদ সুজন। কিন্তু তারা রাঙামাটির মানিকছড়ি এলাকায় পৌছালে ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যায় সুজন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে সুজনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ