• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দুর্বৃত্তদের হামলায়
কতুকছড়িতে ডিওয়াইএফ`র নেতা গুলিবিদ্ধ ও এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে অপহরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018   Sunday

রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিএফের সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের(ড্য়িওয়াইএফ) এক নেতা গুলিবিদ্ধ, বাড়ীতে অগ্নি সংযোগ ও হিল ইউমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে  সন্ধ্যা পর্ষন্ত সড়ক অবরোধ ডাকা হয়। রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

এদিকে, এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। 

 

স্থানীয় লোকজন জানায়, রোববার সকাল  সোয়া ৯টার দিকে রাঙামাটির সদর উপজেলার কতুকছড়ি আবাসিক এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিএফ) এর সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের  জেলা শাখার সভাপতি ধর্ম সিং চাকমার বাড়ীতে লক্ষ্য করে গুলি করে  একদল দুর্বৃত্ত। এতে ধর্ম সিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে দুর্বৃত্তরা পাশের একটি ছাত্র মেসে হানা দেয় এবং বাড়ীটি অগ্নিসংযোগ করে দিলে বাড়ীটি সম্পূর্ন ভস্মিভূত হয়।  এসময় সেখানে অবস্থান করা হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে  দুর্বৃত্তরা অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায়। আহত অবস্থায় ধর্ম সিং চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে, উক্ত হামলার প্রতিবাদে ও অপহৃতদের মুক্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি  ঘটনার পর পর রাঙামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়ক বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টার পর সড়ক অবরোধ তুলে নেয়।

 

অপরদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিএফকে দায়ী করেছেন। প্রেস বার্তায় কোন ধরনের দমনপীড়ন ও সন্ত্রাসী হামলা চালিয়ে অতীতে ইউপিডিএফের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না বলে উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও অপহৃতদের উদ্ধারের দাবি জানানো হয়েছে। তবে গণতান্ত্রিক ইউপিডিএফের  কেন্দ্রীয়  কমিটির সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে  বলেছেন, ইউপিডিএফের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্ধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং দুই নারীকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখে অপহরনের নাটক সাজানো হয়েছে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, দুর্বৃত্তদের হামলায় এক জন গুলিবিদ্ধ ও একটি বাড়ীতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তবে দুজন নারীকে অপহরণ করা হয়েছে কিনা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের  নিন্দা ও প্রতিবাদ:

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায়  এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে নারী অপহরণের মতো ঘৃণ্য কাজ করতেও তারা দ্বিধাবোধ করছে না। অবিলম্বে অপহৃত দুই নেত্রীকে অক্ষত অবস্থায় মুক্তি ও অপহরণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে প্রেস বার্তায়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ