• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাবিপ্রবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2018   Friday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ  স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে

 

রাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের দেয়া এক প্রেস বার্তায় বলা হয়, সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ বছর “এ” ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য ৮০৮ জন এবং “বি” ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসনের জন্য ৩২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী ৩২৪ জন এবং “বি” ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী ১৯৮ জন উপস্থিত ছিলেন।

 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা দায়িত্ব পালনকারী সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


প্রেস বার্তায় ভর্তি পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd)  প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ