• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018   Saturday

বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ২ পর্যটকের মৃত্যু ঘটেছে। শনিবার দুপুর ২টায় রুমা উপজেলার বড়ুয়া পাড়ার শশ্মান ঘাটে এ ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 

নিহতরা হলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রভাষক শান্তনু সরকার (২৭), পিতা- শিপন সরকার ও তার বন্ধু বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র জুনায়েদ এহসান (২৫), পিতা- মৃত: তারিকুল এহসান।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তনু সরকার ও তার বন্ধু জুনায়েদ এহসান, সুদিপ্তা দাশ ও মিফতাহুল জান্নাতসহ চার বন্ধু গেল বৃহষ্পতিবার রুমার পর্যটন স্পট বগালেক ও কেওক্রাডং ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে শনিবার দুপুরে রুমা সাঙ্গু নদীর বড়ুয়া পাড়া ঘাটে তারা চার বন্ধুসহ সাতজন গোসল করতে নামেন। এসময় সাঁতার জানা না থাকায় শান্তনু সরকার ও জুনায়েদ এহসান পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


রুমা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, রুমার সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে গোসল করতে নেমে দুই পর্যটক পানিতে ডুবে মারা যায়। নিহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ