• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নিহত ছাত্রলীগ কর্মী রাসেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর,জড়িতরা শনাক্ত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2018   Sunday

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী মোঃ রাসেল(১৭)র লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রাসেলের লাশ খাগগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তার বাড়ীতে পৌছে দেয়া হয়। এদিকে লাশ পেয়ে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছড়িয়ে পড়ে শোকের মাতম।

 

গেল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর ব্রীজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গুরুতর আহত হয়। তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে চিকিৎসকরা। এসময় পথে তার মৃত্যু হয়।


নিহত রাসেল জেলা সদরের কদমতলীর হরিনাথ পাড়ার মোঃ নুর হোসেনের ছেলে। সে ৬নং পৌর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। এই ঘটনার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে সংগঠনটি। অবশ্যই মেয়র রফিকুল আলমের পক্ষ এ হত্যাকান্ডের দায় অস্বীকার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

রাসেলকে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন গুলো মিছিলটি কদমতলী থেকে শুরু করে কোট বিল্ডিং এসে প্রেস ক্লাবের সমানে ছাত্রলীগের জেলার সভাপতি টেকো চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখে জেলা যবুলীগের সহ সভাপতি মেহেদী হাসান হেলাল,জেলা আওয়ামীলীগের নেতা জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ। বক্তারা আসামীদের জন্য প্রশাসনকে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন। 

 

এদিকে, সকাল ১১ টার দিকে উপজাতীয় টাক্সফোর্সের (প্রতিমন্ত্রী পদমর্যাদা) খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী নিহতের বাড়ীতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়েছে। গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ