• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

দৈনিক আমাদের সময়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপক্ষে বুধবার রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শহরের বনরূপায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামে সর্বপ্রথম দৈনিক গিরিদর্পণ’র সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি’র সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়’র রাঙামাটি প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজন, দৈনিক পূর্বদেশ’র প্রতিনিধি এম কামাল উদ্দিন, একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, দৈনিক প্রথম আলো’র সাধন বিকাশ চাকমা, গাজী টেলিভিশনের মিল্টন বাহাদুর, ইউএনবির অলি আহমদ, এশিয়ান টেলিভিশনের আলমগীর মানিক, রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপ্ত হান্নান, একাত্তর টেলিভিশনের উসিংছা রাখাইন কায়েস ও বিজয় টেলিভিশনের মেহেদী হাসান সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে  প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের জীবনধারা, সংস্কৃতি, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে দৈনিক আমাদের সময় প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন,পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে নেতিবাচক ধারণা দুর করতে ভূমিকা রাখবে। একইসাথে পাহাড়ের সত্য ও সঠিক প্রতিচ্ছবি প্রকাশ করে জাতির সামনে নতুন করে পরিচিত করবে এ দৈনিকটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ