• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ে ছাত্রাবাসের উদ্বোধনকালে
আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-দীপংকর তালুকদার

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2018   Wednesday

আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ, তারাই ভবিষ্যত বাংলাদেশ গড়বে।দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।

 

বুধবার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আ`লীগ সভাপতি দীপংকর তালুকদার একথা বলেন।

 

আলোচনা সভার আগে তিনি বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের শুভ উদ্ভোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রসিদ কাদেরী,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ`লীগ সা : সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খুরশিদ আলম কাদেরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ`লীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ` লীগ সভাপতি মো: ইলিয়াছ, সা: সম্পাদক কামরুল ইসলাম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর,উপজেলা যুবলীগ সভাপতি মো: নাছির উদ্দিন, কাপ্তাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব,জেলা পরিষদের প্রধান প্রকৌশলী এরশাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, আ` লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। 

 

ছাত্রাবাস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রসিদ কাদেরীর সভাপতিত্বে।

 

সভায় প্রধান অতিথি   আরো বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরন ঘটেছে।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ` লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মং মারমা,  উপজেলা আ` লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, মানবাধিকার নেতা খুরশিদ আলম কাদেরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্যাচার্য।প্রসংগত,রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২০১৫-২০১৮ অর্থ বছরে কাজটি সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ