• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2018   Friday

শুক্রবার রাঙামাটিতে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেনী থেকে নবম শ্রেনী পর্ষন্ত এ বৃত্তি দেয়া হবে।

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় রাঙামাটি সদর উপজেলায় রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও শিশু নিকেতনে এবং কাউখালী উপজেলায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালিন সময়ে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও শিশু নিকেতন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে এই ধরনের আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হবে বলে মন্তব্য করেন।

 

এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ রাশেদুল হক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হানিফ, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার কবির, জেলা স্কাউটস সম্পাদক মোঃ ইলিয়াছ আযম আশরফী, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন ফেরদৌস, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ তালুকদার, কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ বদিউল আলম, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চি কুচি মগ, শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা বড়–য়া, সেন্ট ট্রিজার স্কুলের শিক্ষিকা ছবি মার্মা, শিক্ষক ও মানবাধিকার সংগঠক অরুপ মুৎসুদ্দি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোঃ রোকন উদ্দিন এবং হাজী মোঃ মনসুর আলী। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন।


কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মুক্তিযুদ্ধের দুর্লভ শতাধিক ছবি প্রদর্শন করা হয়।

 


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল বলেন, প্রথমবারের মত রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

আগামী ১২ এপ্রিল স্থানীয় দৈনিক পত্রিকার মাধ্যমে বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে এবং ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ