• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে ১৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2018   Monday

খাগড়াছড়িতে ২০০৫ সালের ১৭ আগষ্ট জেএমবির সিরিজ বোমা হামলা মামলার ১৬ আসামীর মধ্যে ১৫ জনকে বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় যাবজ্জীবন দন্ড দেয়া হয়েছে। সোমবার বিকেল ৪টায় বিশেষ ট্রাইবুনেলের বিচারক এবং জেলা ও দায়রা জজ রত্নশ্বের ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন।

 

রায় ঘোষণার সময় মামলার ১৬ আসামীর মধ্যে ১৫জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবুল কালাম আজাদ নামে একজনকে খালাস দিয়ে পলাতক ১ আসামীসহ ১৫ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় প্রত্যেককে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ৬মাসের জেল দেয় বিচারক। এছাড়া ৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জেএমবি সদস্যদের রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়ন ছিল।

 

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশের মতো খাগড়াছড়ির আদালত প্রাঙ্গণ, এডিএম কোর্ট প্রাঙ্গণ ও শাপলা চত্বরের মুক্ত মঞ্চে একযোগে সিরিজ বোমা হামলা করে নিষিদ্ধ ঘোষিত জেএমবি। এসময় ৩ জন আহত হয়। খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলার ১৫ জন রাষ্ট্র পক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ