• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এইচডব্লিউএফের নেত্রীর পরিবারকে উচ্ছেদের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2018   Saturday

অপহরনের জিম্মি দশা থেকে মুক্তির পর হিল উইমেন্স ফেডারেশন নেত্রী মন্টি চাকমার পরিবারকে রাঙামাটির নানিয়াচর উপজেলার নিজ গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, সম্প্রতি জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া হিল উইমেন্স ফেডারেশন নেত্রী মন্টি চাকমার পরিবারের সদস্যদেরকে নানিয়ারচর উপজেলার মরাচেঙের নিজ গ্রাম থেকে শনিবার দুপুরের মধ্যে চলে যাওয়ার মোবাইল ফোনে নির্দেশ দেন নব্য মুখোশ বাহিনীর প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা। এতে চলে না গেলে তাদেরকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন। গতকাল শুক্রবার জিম্মি থেকে মুক্তি পাওয়ার পর মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা ঢাকায় ১৯টি প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের সময় অপহরনের জিম্মি দশার চিত্র তুলে ধরার পর ক্ষুদ্ধ হয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে ধারনা।


গেল ১৮ মার্চ রাঙামাটির কুতুকছড়ির আবাসিক এলাকা থেকে একদল দুর্বুত্ত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও সংগঠনটির রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে। দীর্ঘ ১মাস ১ দিন পর গত ১৯ এপ্রিল খাগড়াছড়ি থেকে তাদের মুক্তি দেয় দুর্বৃত্তরা।


এদিকে একই বিবৃতিতে বলা হয়েছে অপহৃত কল্যাণ চাকমা,নিশান চাকমা ও রিপন চাকমাকে অপহরনের পর গতকাল শনিবার দুপুরের দিকে বাবুপাড়া থেকে সাজেক ইউপির মেম্বার কালাকুচু চাকমার জিম্মায় ছেড়ে দিয়েছে।

 

গেল শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকা থেকে সংস্কারবাদী জেএসএস-এর সদস্যরা তাদের অপহরণ করে বলে অভিযোগ। বিবৃতিতে খুন, অপহরণ ও জাতি ধ্বংসের রাজনীতি পরিহার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ